ক্যানিজিয়ার মুখে আর্জেন্টিনার জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার বিপক্ষে মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনার খেলা আপনার কতটুকু মনে ধরেছে? ম্যারাডোনার সাবেক সতীর্থ এবং বন্ধু ক্লদিও ক্যানিজিয়া কিন্তু রীতিমতো মুগ্ধ। বাছাইপর্বে তারা কঠিন পথ পাড়ি দিয়েছে সত্য, তবে গত ১৯ মাসে প্রায় এক শ খেলোয়াড়কে বাজিয়ে দেখা ম্যারাডোনার হাতে গড়ে উঠেছে দারুণ একটি দল, যারা খুবই সংগঠিত—নাইজেরিয়ার বিপক্ষে খেলা দেখার পর এই হচ্ছে বন্ধু ম্যারাডোনার দল নিয়ে ক্যানিজিয়ার উপলব্ধি।১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে ছিলেন ম্যারাডোনার যোগ্য সহযোদ্ধা। ২০০২ বিশ্বকাপ দলেও ছিলেন। কিন্তু প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। উল্টো সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাইড বেঞ্চে বসেই দেখতে হয়েছিল লাল কার্ড। বয়সে ৬ বছরের ছোট হলেও ম্যারাডোনার সঙ্গে ছিল তাঁর অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক। বিশ্বকাপটা ম্যারাডোনার জন্য বড় এক পরীক্ষা। আর এই পরীক্ষায় বন্ধু জয়ী হোক, তার শুভ কামনায়ই হয়তো দূর থেকে অনুপ্রাণিত করার চেষ্টা। নাইজেরিয়ার ম্যাচ দেখে মুগ্ধ ক্যানিজিয়া বলেছেন, ‘দিয়েগোর অধীনে অনেক দিন পর আর্জেন্টিনা তাদের সেরা খেলাটা খেলল। সত্যিই নাইজেরিয়াকে শাসন করেছে তারা।’ ওয়েবসাইট।