ক্যান্ডি যেতে হেলিকপ্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাম্বানটোটা থেকে ক্যান্ডি ৬-৭ ঘণ্টার পথ। যাত্রাপথের ক্লান্তি এড়াতে বাংলাদেশ দল সেখানে যাওয়ার বাহন হিসেবে বেছে নিয়েছে হেলিকপ্টার। হাম্বানটোটায় প্রথম দুটি ওয়ানডে খেলে ২৬ মার্চ ক্যান্ডির উদ্দেশে কপ্টারে চাপবে মুশফিকুর রহিমের দল।দীর্ঘ ভ্রমণের ঝক্কি এড়াতে হেলিকপ্টারে যেতেই পারে বাংলাদেশ দল। কিন্তু সমস্যা হলো শ্রীলঙ্কায় হেলিকপ্টার ভাড়াটাও গুনতে হবে বাংলাদেশ দলকেই। দ্বিপাক্ষিক সিরিজে বিদেশি দলগুলোর অভ্যন্তরীণ যাতায়াত খরচ এবং ব্যবস্থা স্বাগতিক বোর্ডেরই করার নিয়ম থাকলেও এ ক্ষেত্রে হচ্ছে উল্টো।বিমানে যাওয়ার ব্যবস্থা না থাকায় কলম্বো থেকে হাম্বানটোটা এবং সেখান থেকে ক্যান্ডি—দুটো গন্তব্যেই বাংলাদেশ দলকে বাসে পাঠানোর ব্যবস্থা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু বাংলাদেশ দল যেহেতু বাসে না গিয়ে হেলিকপ্টারে যাবে, খরচটা বহন করতে হবে তাদেরই।