ক্যাপেলো 'চোর'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে রাশিয়ার বাজে পারফরম্যান্সে হতাশ দেশটির খেলাধুলাবিষয়ক কমিটির প্রধান ইগর আনানশিখ।আর রাশিয়ার সংসদ সদস্য ভ্লাদিমির ঝিরনোভস্কির হতাশা এতটাই চরমে পৌঁছেছে, ক্যাপেলোকে আখ্যা দিয়েছেন ‘চোর’! আনানশিখ আবার ক্যাপেলোকে সংসদে ডেকে জবাব চাওয়ার দাবি তুলেছেন। সংসদে এসে দলের দৈন্যদশার ব্যাখ্যা দিতে হবে ইতালিয়ান এই কোচকে। শুধু তা-ই নয় ৭০ লাখ পাউন্ডে করা ক্যাপেলোর সঙ্গে রাশিয়ান ফুটবল ইউনিয়নের চুক্তির বিষয়েও খোঁজ নেওয়ারও আভাস দেন। তবে এখনই হয়তো তাঁকে ছাঁটাইয়ে কথা ভাবছে না কর্তৃপক্ষ। ছাঁটাই করলেই যে পুরো ১ কোটি ৫০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ নিয়ে বাড়ি যাবেন ক্যাপেলো। বিশ্বকাপের ৩২ কোচের মধ্যে ক্যাপেলোর বেতনই সবচেয়ে আকাশচুম্বী। ডেইলি মেইল।