ক্যাপেলোর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপেলো
ক্যাপেলো

শিশু-কিশোরদের সামনে ট্যাকটিকসের পাঠ নিয়ে বসেন, এমন কোচের সংখ্যা অনেক। ফ্যাবিও ক্যাপেলো বলছেন, ফুটবলের চেতনাবিরোধী কাজের অপরাধে সেসব কোচকে জেলে ঢোকানো উচিত! ক্যাপেলোর দল রাশিয়া ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে নিজের দেশ ইতালির আরও একবার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া তিনি কোনোভাবেই মানতে পারছেন না। ক্যাপেলার ধারণা, ওই সব কোচ ইতালি ফুটবলের সর্বনাশ করছেন। প্রতিভা ও দক্ষতার পরিচর্যা না করে শিশুদের ট্যাকটিকস শিখিয়ে তাদের প্রতিভাকে ধ্বংস করছেন, ‘অনেক সময়ই দেখেছি, কোচরা ১০ বা ১১ বছরের শিশুদের ট্যাকটিকস শেখান। এই কোচদের জেলে দেওয়া উচিত। কারণ, আপনার উচিত শিশুদের টেকনিক শেখানো ট্যাকটিকস নয়।’ গোলডটকম।