ক্যাপেলোকে ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচই শুধু খেলোয়াড়দের ‘না’ বলবেন, আর খেলোয়াড়েরা চেয়ে চেয়ে দেখবেন; সেই দিন বোধ হয় ফুরোল। জাতীয় দলে খেলার ডাক পেয়েও ফ্যাবিও ক্যাপেলো মুখের ওপর নিজেদের দুয়ার বন্ধ করে দিয়েছেন দুই ইংলিশ ফুটবলার পল রবিনসন ও ওয়েস ব্রাউন।বিশ্বকাপের প্রাথমিক দলেও ফ্যাবিও ক্যাপেলো এই দুই সাবেক জাতীয় ফুটবলারকে রাখেননি। ব্ল্যাকবার্ন রোভার্সের গোলরক্ষক পল রবিনসন ইংল্যান্ডের হয়ে ৪১টি ম্যাচ খেলেছেন। তবে রবার্ট গ্রিন, ডেভিড জেমস ও জো হার্টকে টপকে বিশ্বকাপে যাওয়া হয়নি রবিনসনের। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েই তিনি নাকি মনে মনে আন্তর্জাতিক ফুটবল বিদায় জানিয়েছিলেন। এবার দলে ডাক পেতেই সেটা জানিয়ে দিলেন, ‘আমি এর আগে তো দলে ডাক পাইনি, তাই সিদ্ধান্ত এখনই জানাতে পারলাম। আমি নিজেকে ৩ বা ৪ নম্বর কিপার হিসেবে দেখতে চাই না। এটা খুব হতাশাজনক। তাই নিজের এবং ক্লাবের কথা ভেবে আমার এখন ক্লাব ফুটবলেই মন দেওয়া উচিত।’ব্রাউন অবশ্য এমন অবসর-টবসরের কথা কিছু বলেননি। ইনজুরিতে জর্জরিত এই ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার স্রেফ জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। ওয়েবসাইট।