ক্যাপেলোর নতুন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হচ্ছে ফ্যাবিও ক্যাপেলোর নতুন মিশন। কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন রাশিয়ার, কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ের অভিষেক প্রীতি ম্যাচ দিয়ে। আজ মস্কোয় দিদিয়ের দ্রগবার আইভরি কোস্টের মুখোমুখি রাশিয়া। ইউরোতে প্রথম রাউন্ড থেকে বিদায় এখনো দগদগে ক্ষত হয়ে আছে রাশিয়ার কাছে। সেটিতে মলম লাগানোই হবে ক্যাপেলোর প্রথম কাজ। বলছেন, রাশিয়ার কোচ হতে পারা তাঁর জন্য সম্মানের। তবে দলে পারফর্ম করতে না পারলে তারকাখ্যাতির কোনো মূল্য থাকবে না বলেও শিষ্যদের সতর্ক করেছেন এই ইতালিয়ান। এএফপি।