ক্যাপেলোর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঢিলে দুই পাখি মারলেন ফ্যাবিও ক্যাপেলো। কাটা ঘায়ে নুন ছিটিয়ে প্রতিশোধটাও নিয়ে নিলেন। প্রতিশোধ নিলেন সাবেক শিষ্য ওয়েইন রুনির ওপর। বললেন, রুনি শুধুই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো খেলেন, কারণ এক স্কটিশ ছাড়া আর কোনো ভাষা তিনি বোঝেন না।ক্যাপেলোর ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুনি। ক্যাপেলো নাকি ইংরেজিতে যাচ্ছেতাই। খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগটা ঠিকমতো করতে পারতেন না। আর তাঁর প্রভাব পড়েছিল ইংল্যান্ড দলের ওপর!সে জন্যই এবারের ইউরোতে নিজেকে মেলে ধরতে পারলেন না রুনি? ব্যর্থতাকে সঙ্গী করে বিদায় নিলেন ক্যাপেলোর দেশ ইতালির বিপক্ষে হেরেই! খোঁচা মারার এই মোক্ষম সুযোগ নষ্ট করার লোক নন ক্যাপেলো। রুনি কেন শুধু ম্যানইউর হয়েই ভালো খেলেন, সেটার ব্যাখ্যা দিয়েছেন ইতালিয়ান কোচ, ‘শেষ ম্যাচটা (ইংল্যান্ড-ইতালি) দেখার পর মনে হচ্ছে, রুনি শুধু স্কটিশটাই বোঝে। কারণ, সে শুধু ম্যানচেস্টারেই ভালো খেলে, যেখানে স্যার অ্যালেক্স ফার্গুসন স্কটিশ ভাষায় কথা বলেন।’ এএফপি।