ক্যাপ্টেনস নক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেপটাউন টেস্টের আগ পর্যন্ত অধিনায়ক হিসেবে রেকর্ড ৫৩টি টেস্ট জিতেছেন গ্রায়েম স্মিথ। এর মধ্যে ১৬টিতেই সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের। স্মিথের পরের তিনটি স্থান তিন অস্ট্রেলিয়ানের। অধিনায়ক হিসেবে ৪৮টি টেস্ট জিতেছেন রিকি পন্টিং, সেঞ্চুরি করেছেন ১৪ বার। তবে জেতা টেস্টে সেঞ্চুরির শতকরা হার হিসাব করলে স্মিথ-পন্টিংয়ের চেয়ে এগিয়ে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। অধিনায়ক হিসেবে ১৫টি টেস্ট জিতেছেন ডন, সেঞ্চুরি করেছেন ১২টি। ৪১ জয়ে ১১ সেঞ্চুরি নিয়ে তালিকায় পরের জন পন্টিংয়ের পূর্বসূরি স্টিভ ওয়াহ।