ক্যামেরনের টুইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পা প্রায় ফসকেই গিয়েছিল অ্যান্ডি মারের। কোয়ার্টার ফাইনালে মারে হেরে গেলে ব্রিটিশরা কাকে দুষতেন, বলুন তো? না, মারে নয়, মুণ্ডুপাত করা হতো ডেভিড ক্যামেরনের। ঘাবড়ে গেছেন? ভাবছেন, মারের হারের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আবার কী সম্পর্ক? অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু ক্যামেরন যে ব্রিটিশ খেলোয়াড়কেই শুভ কামনা জানিয়েছেন টুইট করে, তাঁরই কপাল পুড়েছে। ২০০৭ সালে ইংল্যান্ডের রাগবি দলকে দিয়ে শুরু, এই উইম্বলডনেই হারলেন লরা রবসন। কোয়ার্টার ফাইনালে মারেকেও টুইট করেছিলেন, যদিও হারতে হারতে বেঁচে গেছেন। আজ সেমিফাইনালে মারে হয়তো প্রধানমন্ত্রীর শুভ কামনা প্রত্যাশা করছেন না টুইটারে! ওয়েবসাইট।