ক্যাম্পবেলের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়েল ক্যাম্পবেল
জোয়েল ক্যাম্পবেল

দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর গতবারের সেমিফাইনালিস্ট উরুগুয়েকে হারিয়ে বড় একটা চমক দিয়েছে কোস্টারিকা। এই জয়ের অন্যতম নায়ক জোয়েল ক্যাম্পবেল, দুর্দান্ত এক গোল করে চিনিয়েছেন নিজের জাতটা। এতে বড় একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন নগদ। এবার স্বপ্ন পূরণ হবে, খেলতে পারবেন আর্সেনালে।
২০১১ সালের আগস্টে ক্যাম্পবেল চুক্তি করেছিলেন আর্সেনালে। কিন্তু এমনই দুর্ভাগ্য যে কাজের অনুমতি না মেলায় লন্ডনের ক্লাবটিতে গত তিন বছরে খেলা হয়ে ওঠেনি। ধারে খেলে বেড়াতে হয়েছে তিনটি ক্লাবে। প্রথমে গেলেন লঁরিয়েতে, সেখান থেকে রিয়াল বেটিস হয়ে অলিম্পিয়াকসে। তবে আর তাঁকে যাযাবরের মতো এক দেশ থেকে আরেক দেশে খেলে বেড়াতে হবে না। আর্সেনাল ‘ঘরের ছেলে’কে ঘরে ফিরিয়ে নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। আর এই নিশ্চয়তার মূলে এই বিশ্বকাপের পারফরম্যান্স। ওয়েবসাইট।