ক্যাম্পে ডেকে নেওয়া হলো মিঠুনকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের সহকারী কোচ গোলাম জিলানির ফোনটা ছিল আকস্মিক, ‘মিঠুন, আজ দলবদলের একটু আগেই ভবনে এসো।’ মিঠুন চৌধুরী তখনো জানতেন না, কী সুসংবাদ অপেক্ষা করছিল তাঁর জন্য। ফুটবল ভবনে এলেই জাতীয় দলের প্রধান কোচ নিকোলা ইলিয়েভস্কি তাঁর ফিটনেসের খোঁজখবর নিলেন। এরপর বললেন, ‘কাল থেকে অনুশীলনে এসো।’ শৃঙ্খলাভঙ্গের দায়ে বাফুফের শাস্তি পাওয়া স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও কোচের কাছে ব্রাত্য হয়ে পড়েছিলেন। সেই এমিলিকে কোচ জাতীয় দলের ক্যাম্পে ডেকে নিয়েছেন আগেই। কাল ডাক পেলেন মুক্তিযোদ্ধার এই স্ট্রাইকার। এখন বাইরে রইলেন শুধু উইঙ্গার জাহিদ হোসেন। তবে জাহিদকে ডাকবেন না বলে এখনো অনড় রয়েছেন কোচ।স্ট্রাইকার সমস্যার কারণে সাফ ফুটবলের দল গড়তে হিমশিম খাচ্ছেন বলেই বাধ্য হয়ে দুজনকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়েভস্কি। গত জুলাইতে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচের আগে খেপ খেলার অপরাধে ঘরোয়া ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মিঠুন ও এমিলি। সেই সঙ্গে জাতীয় দলের দুয়ারও বন্ধ করে দিয়েছিলেন কোচ।