ক্যাম্পে পৌঁছেই রোনালদোর সেলফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ইতিহাস গড়তে আগেই প্রস্তুতি শুরু করেছিল পর্তুগাল দল। খানিকটা দেরিতেই দলের সঙ্গে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেন থাকলে দলের পরিবেশটাই যায় বদলে। তা ছাড়া জাতীয় দল মানে বিভিন্ন ক্লাবে খেলা খেলোয়াড়দের মিলনমেলাও বটে। এমন মুহূর্তে একটা সেলফি না হলে কি চলে! পর্তুগালের বিশ্বকাপ মিশনের আনুষ্ঠানিক এই সূচনাকে তাই রোনালদো ধরে রেখেছেন দারুণ এক সেলফি তুলে।
টুইটারে গতকাল পর্তুগাল দলের এই সেলফিটি পোস্ট করেন রোনালদো নিজেই। ছবিতে পর্তুগিজ সেনানীদের বেশ উচ্ছ্বসিতই দেখা গেল। গ্রিসের বিপক্ষে পস্তুতি ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরও পর্তুগাল দলের জন্য বাড়তি অনুপ্রেরণা জোগালেন রোনালদো। ছবির ক্যাপশনেও গেয়েছেন একাত্মতার সুর—দেশের প্রতিনিধিত্ব করে চলা একটি দল।