ক্যাম্পে ৩৩ ফুটবলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৮-১২ অক্টোবর ইরাকে হবে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। এ জন্য জাতীয় অনূর্ধ্ব-১৯ দল গড়তে প্রাথমিকভাবে ৩৩ জনকে ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টার সাফ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরলেই শুরু হতে পারে ক্যাম্প।
ডাক পেয়েছেন যাঁরা: নাঈম, হামিদুর, পারভেজ, সুজন, রকিবুল, বোরহান, মেহেদী, ইমন, ইমরান, সুমন, টুটুল, আহসানুল, মঞ্জুরুল, নাজমুল, সালাউদ্দিন, হাদিসুর, ফয়সল, মিঠু, দিদারুল, আতিকুর, রুবেল, সাব্বির, সোহেল রানা, হেমন্ত, নাজমুল, মেসবাহ, ইব্রাহিম, সাব্বির, মালেক, তকলিচ, সাজিদুর, জুয়েল রানা, মাসুদ।