ক্যারমে আরও বড় সাফল্যের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্যারম দল বিদেশে গেছে এর আগেও। এ রকম সাফল্য আগে আসেনি। পরশু কলম্বো সার্ক চ্যাম্পিয়নশিপ থেকে ফেরা দলটাকে তাই কাল সংবাদমাধ্যমের সামনে হাজির করলেন ফেডারেশন কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিজুল হককে পাশে নিয়ে ফেডারেশন সভাপতি জুনাইদ আহমেদ জানালেন, ‘টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে আমরা আগে থেকে কাউকে জানাইনি, কারণ যদি ভালো কিছু না করতে পারি! ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়দের হারিয়ে ছেলেদের আত্মবিশ্বাস এখন অনেক বেড়েছে। সামনে আরও বড় সাফল্য চাই আমরা।’ শ্রীলঙ্কা থেকে ফিরে খেলোয়াড়েরা শুনলেন পুরস্কারের ঘোষণা। দলগত ইভেন্টে রানার্সআপ বাংলাদেশ দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকা, হাফিজুর রহমান ও মোহাম্মদ আলীও পাবেন অর্থ পুরষ্কার। গত ২৬ থেকে ২৮ জুলাই কলম্বোর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।