ক্যারমে ব্রোঞ্জ বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিএফ (আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন) কাপ ক্যারমে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১৩ অক্টোবর নয়াদিল্লিতে শেষ হওয়া প্রতিযোগিতায় নয়টি দেশের মধ্যে তৃতীয় হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে বাংলাদেশের হেমায়েত উল্লাহ পুরুষ এককে অষ্টম হয়েছেন। তিনি হারিয়েছেন শ্রীলঙ্কা, পোল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, মালদ্বীপ, সুইডেন ও সুইজারল্যান্ডের খেলোয়াড়দের। মহিলা এককে নবম হয়েছেন আফসানা নাসরিন।