ক্যারামেল-শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্যারামেল ছাড়া উরুগুয়ের চলেই না! ব্যাগ ভর্তি ছিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও। সেবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল উরুগুয়ে দল। যথারীতি ব্রাজিলেও তাবারেজ-শিষ্যদের সঙ্গী হয়েছিল ৪০ কেজি ক্যারামেল। কিন্তু বাদ সাধল বেলো হরিজন্তের বিমানবন্দর কর্তৃপক্ষ। জানাল, দুধ আর চিনিতে তৈরি কোনো খাবার ব্রাজিলে নিয়ে আসতে লাগবে বিশেষ সরকারি অনুমতি। কোস্টারিকার কাছে উরুগুয়ের হারের কারণটা বোঝা গেল এতক্ষণে! ক্যারামেল না খেয়েই যে মাঠে নেমেছিলেন! ক্যারামেলেরই ক্যারিশমা? তবে শিগগিরই সুয়ারেজদের প্রিয় এই খাবারটি ফিরিয়ে দেওয়ার সুখবর দিয়েছে কর্তৃপক্ষ। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পাওয়া গেলে তো উরুগুয়ের জন্যই মঙ্গল। ইংল্যান্ড আবার সব জানতে পারলে ক্যারামেল সরবরাহ ঠেকানোর ব্যবস্থা করে কি না কে জানে! ওয়েবসাইট।