প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ২, ওয়েস্ট ইন্ডিজ ২। কাল শুরু হওয়া সেন্ট লুসিয়া টেস্টের আগে ক্যারিবিয়ানে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যানটা ছিল ঈর্ষণীয়ই। যদিও ২০০৯ সালের সিরিজটা কার্যত দ্বিতীয় দল নিয়ে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি কিংবা সমান জয় পাওয়া দল বাংলাদেশসহ মাত্র তিনটি। ক্যারিবিয়ানে অস্ট্রেলিয়ার জয় ১৯টি, হার ১৪টি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ২ টেস্টে হারলেও জিতেছে ৬টিতে। তবে ১৯৯৫ সালের মার্চ পর্যন্ত কোনো দলই ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি বা সমান ম্যাচে জিততে পারেনি। ১৯৯৫ সালের সেই ঐতিহাসিক সিরিজ জয়ের আগে ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ড ছিল ৩০ ম্যাচে ৮ জয় ও ১০ হার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ খেলে হেরেছিল একটিতেই।