ক্যারিবিয়ান লিগে হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, রস টেলরদের দলে সর্বশেষ নাম লেখালেন মোহাম্মদ হাফিজ। এই পাকিস্তানি অলরাউন্ডার হতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ আন্তর্জাতিক ক্রিকেটার। বাকিদের মতো হাফিজকেও দেওয়া হচ্ছে আইকন বা ‘ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়ের’ সম্মান। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে পাকিস্তানের অধিনায়ক হাফিজ। দলের মূল ভরসারও একজন। এই মুহূর্তে আইসিসি র‌্যাঙ্কিংয়ের অলরাউন্ডারের তালিকায় শেন ওয়াটসনের পরেই আছেন। কদিন আগেই প্রথম পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে করে ফেলেছেন ১০০০ রান। ছয় দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৯ জুলাই, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। ওয়েবসাইট।