ক্যারিবিয়ানে অনিশ্চিত গম্ভীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশ্রামে থাকবেন। তাঁর বদলে বিশ্বজয়ী দলের নেতৃত্বভার থাকবে গৌতম গম্ভীরের কাঁধে—এ সবই চূড়ান্ত ছিল। কিন্তু কাঁধের ইনজুরির কারণে গম্ভীর আদৌ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে ঘোরতর অনিশ্চয়তা।গত রোববার মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে ম্যাচটিতে কাঁধে চোট পান গম্ভীর। এ নিয়ে চিকিত্সা-সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদন এখনো তাঁর কাছে আসেনি। প্রতিবেদন পাওয়ার পর ফিজিওর সঙ্গে আলাপ করে জানা যাবে গম্ভীর ওয়েস্ট ইন্ডিজ যাবেন কি না!‘আমার ফিজিওর সঙ্গে আলাপ করতে হবে। এর পরই আমি এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারব’—বলেছেন গম্ভীর। পিটিআই।