প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের পাঁচ ইনিংসেই ২১ উইকেট পেয়ে গেছেন ইশান্ত শর্মা। এখনো এক ইনিংস বল করার সুযোগ আছে এই ফাস্ট বোলারের। ওয়েস্ট ইন্ডিজে তিন টেস্টের সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড করতে আর মাত্র তিনটি উইকেট দরকার তাঁর। ইশান্তের চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু একজনই। তিনিও ওয়েস্ট ইন্ডিজের নন, পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। ১৯৮৮ সালে সফরে এসে ২৩টি উইকেট তুলে পাকিস্তানকে সাহায্য করেছিলেন সিরিজ ড্র করতে। ইশান্তের পরই আছেন কার্টলি অ্যামব্রোস, ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২০ উইকেট নিয়েছিলেন এই ফাস্ট বোলার। সিরিজে ১৯টি করে উইকেট পেয়েছেন তিনজন—ম্যালকম মার্শাল, ওয়াকার ইউনুস ও গ্রায়েম সোয়ান।