ক্যারিবিয়ানেও এই ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় নতুন চেহারার ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফিতে চমকে দিয়েছে সবাইকে। ব্যাটিং তো বরাবরই ভালো, এই দলের বোলিং-ফিল্ডিংও হচ্ছে দুর্দান্ত। গ্রুপ পর্বে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে একমাত্র তারাই, চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়েও এখন সবচেয়ে ফেবারিট মহেন্দ্র সিং ধোনির দল। এই দলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় টুর্নামেন্টেও একই স্কোয়াড রেখে দিয়েছে ভারতের নির্বাচক কমিটি। স্বাগতিকদের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে ২৮ জুন শুরু হচ্ছে টুর্নামেন্ট। গ্রুপ পর্বে তিন দল পরস্পরের সঙ্গে দুবার করে খেলবে। শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল ১১ জুলাই। ইংল্যান্ড থেকেই সরাসরি ওয়েস্ট ইন্ডিজে যাবে ধোনির দল। ওয়েবসাইট।