ক্যারিবীয় অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শতকের প্রথম দশকে টেস্টে ১০ অধিনায়ক। ওই সময়ে মিউজিক্যাল চেয়ার খেলাই চলেছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের পদে। ২০১০ সালে ড্যারেন স্যামি নেতৃত্বে আসার পরই আসে স্থিতি। চার বছরে টানা ৩০ টেস্টে নেতৃত্ব দেওয়ার পর পরশুই অধিনায়কত্ব হারালেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসে স্যামির চেয়ে বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন মাত্র চারজন। দু-দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লাইভ লয়েডই সবার ওপরে। ৭৪ ম্যাচে অধিনায়ক ছিলেন ‘সুপার ক্যাট’। এরপরই আছেন ভিভ রিচার্ডস (৫০)। তিনে ব্রায়ান লারা (৪৭) ও চারে স্যার গারফিল্ড সোবার্স (৩৯)।