প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাস্ট বোলারদের দেশে এখন স্পিনরাজ। অন্তত শেন শিলিংফোর্ডদের বোলিং দেখে তা-ই মনে হচ্ছে। টানা দুই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই অফ স্পিনার। ১৯৬৮ সালের পর কোনো ক্যারিবীয় স্পিনার টেস্টে টানা দুই ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন। ওই বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জর্জটাউন ও ব্রিসবেনে পর পর দুই ইনিংসে ৫ উইকেট করে পেয়েছিলেন ল্যান্স গিবস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা দুই ইনিংসে স্পিনারদের ৫ উইকেট দেখতে যেতে হবে আরও পেছনে। ১৯৪৮ সালে পোর্ট অব স্পেনে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ৫ উইকেট পেয়েছিলেন লেগ স্পিনার উইলফ ফার্গুসন।