ক্যারিবীয় বোর্ডের তদন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যা একটু খেলা হয়েছিল প্রথম দিনই। ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৬২ রান। বৃষ্টির কারণে এরপর আর পোর্ট অব স্পেন টেস্টে একটা বলও হয়নি। অথচ বৃষ্টিবিঘ্নিত টেস্টের শেষ চার দিনে কয়েকবারই আকাশে রোদও দেখা গিয়েছিল। মাঠকর্মীদের তৎপরতাও ছিল। কিন্তু তারপরও মাঠ খেলার উপযোগী না হওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এএফপি।