ক্যারিবীয়দের দাপট অভ্যস্ততার কারণেই: স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্যারিবীয় ক্রিকেটারদের রাজত্ব। শিবনারায়ণ চন্দরপল থেকে শুরু করে খেলছেন আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ডুয়াইন স্মিথ, ডুয়াইন ব্রাভোরা। বেশ কয়েকটি দলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্যারিবীয় ক্রিকেটাররা বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় ভরসাও বটে।অনেকেই রসিকতা করে প্রথমবারের মতো আয়োজিত বিপিএলকে ‘বিসিএল’ (বাংলাদেশ-ক্যারিবিয়ান লিগ) হিসেবেও অভিহিত করছেন। আজকের ম্যাচেও ক্যারিবীয় ডুয়াইন স্মিথ দুর্দান্ত এক ইনিংস খেলে খুলনা রয়েল বেঙ্গলসের জয়ে রেখেছেন বড় ভূমিকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্মিথের কাছে ছুটে গিয়েছিল এই প্রশ্নটিই। পেশাদার স্মিথ ব্যাপারটি উপভোগই করলেন। সেই সঙ্গে দিলেন এর ব্যাখ্যাও।স্মিথের মতে, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের উইকেট প্রায় কাছাকাছি। একই ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত ক্যারিবীয় ক্রিকেটাররা তাই বিপিএলে রাখছেন সুন্দর ভূমিকা।আজকের ম্যাচ নিয়ে স্মিথের অভিমত, গেইল ও আহমেদ শেহজাদের আউটই বরিশাল বার্নার্সকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বিনা স্কোরে শেহজাদের বিদায়ের পর অল্প রানেই যখন গেইল ফিরে গেলেন, ম্যাচটি তখনই খুলনার দিকে ঝুঁকে পড়ে।নিজ দল খুলনার প্রশংসা করে স্মিথ বলেন, ‘দলটি দারুণ ব্যালান্সড। বাংলাদেশি ও বিদেশি ক্রিকেটারদের কম্বিনেশনটাও চমত্কার। বিপিএলে খুলনা অনেক দূর যেতে পারবে বলেই বিশ্বাস করেন তিনি।