ক্যারিবীয়দের সাবধানী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা ছিল সাবধানী। অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আদ্রিয়ান বারাথ ও ক্রেইগ ব্রাফেট ৩৮ রান তোলেন ১৭.২ ওভারে। কিন্তু রায়ান হ্যারিসের এক দুর্দান্ত বাউন্সারে পিটার সিডলের হাতে ক্যাচ দিয়ে বারাথ ফিরে যাওয়ার পর কার্ক এডওয়ার্ডসের সঙ্গে ব্রাফেটের ১০৪ রানের স্থিতধী জুটি চিন্তায় ফেলেছিল অসি অধিনায়ক মাইকেল ক্লার্ককে। কিন্তু সেই জুটি ভাঙেন আপাত ‘তারকাখ্যাতিহীন’ ডেভিড ওয়ার্নার। জীবনের প্রথম আন্তর্জাতিক উইকেট প্রাপ্তিতে কারোর সাহায্য নেননি ওয়ার্নার। কার্ক এডওয়ার্ডসকে ৬১ রানে ফেরান কট অ্যান্ড বোল্ড করেই। দলীয় ১৬৭ রানের মাথায় ফিরেছেন ব্রাফেটও (৫৭)। তাঁর উইকেটটি দখল করেছেন পিটার সিডল। দিন শেষে ৭৩ ওভার ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৭৯ রান।অসিদের জন্য ব্রিজটাইন টেস্টের প্রথম দিনটিকে হতাশারই বলা যায়। ক্যারিবীয়দের উইকেট না হারানোর মানসিকতা দিনটিকে আরও কঠিন করে দেয়। অসিদের জন্য ক্যারিবীয় ব্যাটসম্যানরা কঠিন পরীক্ষার আয়োজন করলেও দর্শকদের জন্য একটি ম্যাড়মেড়ে দিনই উপহার দিয়েছে তারা। দিন শেষে ২.৪৫ গড়ে ১৭৯ রান হওয়াকে ঠিক ‘এ যুগের’ ক্রিকেট বলা যায় না। তবে অতি সতর্কতার পুরস্কার ক্যারিবীয়রা প্রথমদিনে পেয়েছে বলেই ধরে নেওয়া যায়।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস (১ম দিন)১৭৯/৩ (৭৩ ওভার)এডওয়ার্ডস ৬১, ব্রাফেট ৫৭, সিডল ১/৩৬, রায়ান হ্যারিন ১/২৯, ওয়ার্নার ১/২৩।