ক্যারিয়ার নিয়ে শঙ্কিত রেইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে বেশ কয়েকবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, শাস্তিও পেয়েছেন জেসি রেইডার। সর্বশেষ গত জুলাইয়ের প্রথম সপ্তাহে শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানার মুখোমুখি হয়েছেন তিনি, শুনতে হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কড়া হুঁশিয়ারিও। এ পরিস্থিতিতে নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।সানডে নিউজকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল রেইডার বলেন, ‘সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি ক্ষমা চেয়েছি। তার পরও বারবার অতীতের ঘটনা আমাকে শুনতে হচ্ছে। আমি আমার ক্যারিয়ার নিয়ে শঙ্কিত।’ এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মহাব্যবস্থাপক জিওফ অ্যালট বলছেন, ‘সেদিনের ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সোজা কথা হলো, এ রকম ঘটনা আবারও ঘটলে কঠিন পরিণতি ভোগ করতে হবে রেইডারকে।’রেইডারের পাশে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রধান হিথ মিলস বলেন, ‘বোর্ড শুধু কঠোর মনোভাবই প্রকাশ করছে, এ পরিস্থিতি কাটিয়ে ক্রিকেটে ভালো করার জন্য রেইডারকে কোনো সহায়তা করছে না। অ্যালকোহল পানের পর শৃঙ্খলা ভঙ্গের ঘটনা অনেকেরই আছে। অথচ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে রেইডারকে।’