ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিংয়ে বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে আইসিসি প্লেয়ার র‌্যাঙ্কিংয়েও। ওভালে ডাবল সেঞ্চুরি করা ইয়ান বেল অর্জন করেছেন ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিং। সতীর্থ অ্যালিস্টার কুকের সঙ্গে তিনি এখন যৌথভাবে তিনে।সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী কেভিন পিটারসেন ৫ ধাপ এগিয়ে উঠেছেন আটে। সেরা দশে ফিরেছেন সিরিজে তিন সেঞ্চুরি করা রাহুল দ্রাবিড় (১০)। শীর্ষে আছেন জ্যাক ক্যালিসই। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১১-তে উঠেছেন টিম ব্রেসনান। সদ্য সমাপ্ত সিরিজে খেলা ইংল্যান্ডের ৫ বোলারই এখন আছেন শীর্ষ এগারোর মধ্যে! শীর্ষে এখনো ডেল স্টেইনই।শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাওয়া ১১ উইকেট ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনে তুলে এনেছে মিচেল জনসনকে। সাতে উঠে এসেছেন ডগ বলিঞ্জার। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন অবশ্য পরশু হ্যাটট্রিক করা লাসিথ মালিঙ্গা। ১৯ ধাপ এগিয়ে তিনি এখন ১১-তে। শীর্ষে আগের মতোই গ্রায়েম সোয়ান। ব্যাটিংয়ের শীর্ষেও নেই পরিবর্তন, এক নম্বরে আছেন হাশিম আমলাই। ওয়েবসাইট।