ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে সানিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন উচ্চতা স্পর্শ করলেন সানিয়া মির্জা। আজ সোমবার অর্জন করলেন ক্যারিয়ার সেরা ১৪তম র্যাঙ্কিং। ভারতের এই টেনিস সেনসেশনের এই র্যাঙ্কিং অবশ্য মেয়েদের এককে নয়, দ্বৈতে।মেয়েদের এককেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সানিয়ার। সদ্যসমাপ্ত ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে তাঁর অবস্থান ছিল ৭২তম। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পরও সানিয়া উঠে এসেছেন ৫৮-তে।ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে পাত্তাই পাননি সানিয়া। তবে ক্যারিয়ারে প্রথমবারের মতো উঠেছিলেন মেয়েদের দ্বৈতে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। স্বপ্ন ছিল, একটা জয় তুলে নিয়ে প্রথমবারের মতো স্বাদ নেবেন ফ্রেঞ্চ ওপেন জয়ের। কিন্তু ফাইনালে হেরে রানার্সআপের মর্যাদা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সানিয়া-ভেসনিনা জুটিকে। ওয়েবসাইট।