ক্যারিয়ার সেরা ৭ নম্বরে সানিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের দ্বৈতে দারুণ করেছেন। খেলেছেন সেমিফাইনাল পর্যন্ত। এরই সুবাদে আজ প্রকাশিত টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বৈতে ক্যারিয়ার সেরা ৭ নম্বরে উঠে এসেছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা।অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ১১ নম্বরে ছিলেন সানিয়া। চলতি বছরের ২১ জুন পর্যন্ত নিজেকে শীর্ষ দশের মধ্যে ধরে রাখতে পারলে লন্ডন অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন হায়দরাবাদের এই তরুণী।মেয়েদের এককে অবশ্য পিছিয়েছেন সানিয়া। ১০৬ থেকে ১১১ নম্বরে নেমে গেছে তিনি। লন্ডন অলিম্পিকে সরাসরি অংশ নিতে হলে শীর্ষ ৬৪-এর মধ্যে থাকতে হবে সানিয়াকে। ওয়েবসাইট।