ক্যালিপসো স্পিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাস্ট বোলারের দেশ ওয়েস্ট ইন্ডিজ। মার্শাল, হোল্ডিং, গার্নার, বিশপ, অ্যামব্রোস, ওয়ালশ..., নাম ধরে বলতে গেলে তালিকাটা বেশ লম্বাই হবে। বিশ্বকে ভালো স্পিনারও কম উপহার দেয়নি ক্যারিবীয়রা। আলফ ভ্যালেন্টাইন, সনি রামাধিন, ল্যান্স গিবসরা তো ক্রিকেট রূপকথারই অংশ। ১৯৫০ সালে বাঁহাতি স্পিনার ভ্যালেন্টাইন (৩৩) ও অফ স্পিনার রামাধিন (২৬) মিলে নিয়েছিলেন ৫৯ উইকেট। অনেক দিন এটাই হয়েছিল এক পঞ্জিকাবর্ষে ক্যারিবীয় স্পিনারদের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ৫১ বছর পর ২০০১ সালে আবারও ৫৯ উইকেট নেন ক্যারিবীয় স্পিনাররা। ২০১২ সালে একই ঘটনা। আর মাত্র শেষ হওয়া ২০১৩ সালে রেকর্ডটি ভেঙেই গেল। গত বছর শিলিংফোর্ড (৩৬), স্যামুয়েলস (১০), নারাইন (৬), দেওনারায়ণ (৫) ও পেরমলরা (৪) নিয়েছেন ৬১ উইকেট।