ক্যালিসহীন প্রোটিয়াদের ভালো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সোয়া পাঁচ বছর পর জ্যাক ক্যালিসকে ছাড়াই টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকা। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে সবচেয়ে বড় খবর হতে পারত এটিই। কিন্তু বৃষ্টি ও আলোকস্বল্পতায় সারা দিনে মাত্র ৪২ ওভার খেলা হওয়া প্রথম দিনটির শিরোনামে থাকল বিতর্ক। বিতর্ক আউট নিয়ে। টস হেরে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার উইকেট পড়েছে মাত্র দুটি, রান ১৩৬। গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার দুটি আউটই বিতর্কিত।দক্ষিণ আফ্রিকার দিনই শুরু হয়েছিল খারাপ খবর দিয়ে। ঘাড় নাড়াতে না পারায় ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন জ্যাক ক্যালিস। দলের সমন্বয়ের জন্য ইমরান তাহিরকে বাদ দিয়ে ব্যাটসম্যান জেপি ডুমিনি ও পেসার মার্চেন্ট ডি ল্যাঙ্গেকে দলে নেয় দক্ষিণ আফ্রিকা। এরপর শুরু অঝোর বৃষ্টি। খেলা শুরু হতে হতে পেরিয়ে যায় দুপুর। পঞ্চম ওভারের প্রথম বলেই আউট অধিনায়ক গ্রায়েম স্মিথ। ডগ ব্রেসওয়েলের বলে উইকেটকিপার ক্রুগার ফন উইক ক্যাচ নেন। আলিম দারের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়েও লাভ হয়নি স্মিথের। যদিও টিভি রিপ্লেতে ব্যাট-বলের কোনো সংযোগই দেখা যায়নি।১৩ রানে ওই আউটের পর ১০৬ রানের মাথায় আউট হন হাশিম আমলা। এবার মার্ক গিলেস্পির বলে পুল করতে গিয়ে আকাশে তোলা বলে ক্যাচ নেন উইকেটকিপার। তবে রিপ্লে দেখায়, স্পষ্টই ওটা ছিল নো বল। তবে প্রোটিয়াদের সহকারী কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন আম্পায়ারিংয়ের ভুল নিয়ে তাঁরা মাথা ঘামাচ্ছেন না, ‘এটা নিয়ে ভেবে আমরা ঘুম নষ্ট করতে চাই না।’ ওয়েবসাইট।