ক্যালিসের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকাটা দেখেছেন? প্রথম ১৫ জনের মধ্যে একটা দিক থেকে ব্যতিক্রম সাত নম্বরে থাকা জ্যাক ক্যালিস, এখনো ডাবল সেঞ্চুরির দেখা পাননি। ১০৭৯৯ ডাবল সেঞ্চুরিটা না পাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি রান দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের। কাল নাগপুরে ৩৪তম সেঞ্চুরি করা ক্যালিসের সামনে আজ সুযোগ আছে আক্ষেপ ঘোচানোর। ডাবল সেঞ্চুরি না পাওয়াদের মধ্যে ক্যালিসের পরে সবচেয়ে বেশি রান অ্যালেক স্টুয়ার্টের, ১৫ সেঞ্চুরিতে রান ৮৪৬৩। ৮০২৯ রান করা মার্ক ওয়াহ তো ১২৮ টেস্টের ক্যারিয়ারে দেড় শ-ই পেরোতে পেরেছেন মাত্র একবার (১৫৩*)। জুনিয়র ওয়াহর পরে আছেন ওপেনিংয়ে স্টুয়ার্টের দীর্ঘদিনের সঙ্গী মাইক আর্থারটন (৭৭২৮)। আরেক ইংলিশ কলিন কাউড্রের টেস্ট রান ৭৬২৪, কিন্তু ২২ সেঞ্চুরির একটিকেও রূপ দিতে পারেননি ডাবলে।