ক্যালিসের ব্যাটে দক্ষিণ আফ্রিকা ৩৬২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাক ক্যালিসকে ধন্যবাদ দিতেই হবে দক্ষিণ আফ্রিকার। ভারতীয় বোলাররা যেভাবে দ্বিতীয় দিনের শুরুতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন, স্বাগতিকদের প্রথম ইনিংসের পরিণতি যে কী হতো! সতীর্থদের একের পর এক মাথানত দেখার মধ্যেও ১৬১ রানের ইনিংস উপহার দিয়েছেন ক্যালিস। তাঁর ব্যাটের ওপর ভর করে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৬২ রান।৪ উইকেটে ২৩২ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৬২ রানে দিনের প্রথম শিকার অ্যাওয়েল প্রিন্স (৪৭)। ২৮৩ রান তুলতেই আরও তিনটি উইকেট নেই! দলীয় ৩১০ রানে নবম উইকেটের পতন ঘটলে ভারতীয় বোলারদের তখন দক্ষিণ আফ্রিকার ইনিংস ইতি টানার অপেক্ষা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেই অপেক্ষা হতাশায় ভরিয়ে দিয়েছেন ক্যালিস। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আগেই। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন, তখন ৩৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার।দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি—স্বাগতিকদের ব্যর্থতার চিত্রই বলতে হবে একে! বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন শ্রীশান্ত। একাই পাঁচটি উইকেট শিকার করেন এই বোলার। এ ছাড়া জহির খান তিনটি ও ইশান্ত শর্মা দুটি উইকেট লাভ করেন। ক্রিকইনফো।