ক্যালিসের ব্যাটে বড় সংগ্রহ দ. আফ্রিকার
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আজ বুধবার চতুর্থ দিন শেষে ৩৪১ রানে সব উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। জ্যাক ক্যালিস ক্যারিয়ারে ৪০তম সেঞ্চুরিতে এ রান তোলে স্বাগতিকরা।এ টেস্ট জিততে ভারতের দরকার ৩৪০ রান। কাল বৃহস্পতিবার পঞ্চম দিনে ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট হাতে নামবেন টেন্ডুলকার, লক্ষণ, দ্রাবিড়রা ও ধোনিরা।এর আগে শচীন টেন্ডুলকারের ৫১তম টেস্ট সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৩৬৪ রান তোলে ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৩৬২।এর আগে কেপ টাউনের নিউল্যান্ডসে ২ উইকেটে ৫২ রান নিয়ে আজকের দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কোনো রান না করেই ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান পিটারসেন (২২)। অপর ব্যাটসম্যান হাশিম আমলাও আউট হন ২ রানে। এবি ডি ভিলিয়ার্স (১৩) ও অ্যাশওয়েল প্রিন্স (২২) রান করে সাজঘরে ফিরলে ১৩০ রানে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর হাল ধরেন ক্যালিস। তিনি ১০৩ রানের জুটি গড়েন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে যাওয়া মার্ক বাউচারের সঙ্গে। বাউচার ৫৫ রান করেন। এ ছাড়া স্টেইন ২৮ ও মরকেল ৩২ রান করেন। ক্যালিস অপরাজিত ১০৯ রানে। ৭টি উইকেট নেন হরভজন সিং। ওয়েবসাইট।