ক্যালিসের লক্ষ্য ২০১৫ বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৬ অক্টোবর ৩৭ বছরে পা দেবেন জ্যাক ক্যালিস। ক্রিকেটকে বিদায় জানানোর জন্য বয়সটা কিন্তু যথেষ্টই। তবে এখন অবসর দূরে থাক, ২০১৫ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা অলরাউন্ডার।‘বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকা দলের সদস্য হওয়ার চেষ্টা করে যেতে চাই আমি। আর এটাই আমার লক্ষ্য।’ সাংবাদিকদের বলেছেন ক্যালিস। তাঁর বিশ্বাস, দলে থাকা, না-থাকা বয়সের ওপর নির্ভর করে না। নির্ভর করে পারফরম্যান্সের ওপর।ক্যালিস বলেন, ‘দলে জায়গা ধরে রাখার অধিকার কারও নেই। জায়গা অর্জন করে নিতে হয়। এর জন্য প্রয়োজন ভালো পারফরম্যান্স। যত দিন পর্যন্ত খেলা উপভোগ করব, নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারব, তত দিন থেমে যাওয়ার কোনো কারণ দেখছি না আমি।’১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন ক্যালিস। খেলেছেন ৩১৭টি ওয়ানডে ও ১৫০টি টেস্ট। ওয়েবসাইট।