ক্যাসিয়াস ও তোরেস ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারিতে হাতে আঘাত পেয়েছিলেন। এর পর থেকেই মাঠের বাইরে রিয়াল মাদ্রিদের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। কয়েক মাস অপেক্ষার পর দলে ফিরলেন স্প্যানিশ এই গোলরক্ষক। তবে রিয়ালে নয়, জাতীয় দল স্পেনের হয়ে।আগামী মাসে অনুষ্ঠেয় কনফেডারেশনস কাপের জন্য আজ সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। ঘোষিত দলে রাখা হয়েছে ইকার ক্যাসিয়াসকে। ফিরিয়ে আনা হয়েছে স্ট্রাইকার ফার্নান্দো তোরেস ও মিডফিল্ডার জাভি মার্টিনেজকেও। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় বাদ পড়েছিলেন তাঁরা। আগামী সপ্তাহে তিনজন কমিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।আজ এক সংবাদ সম্মেলনে কোচ দেল বস্ক বলেন, ‘ইকারের (ক্যাসিয়াস) ছোটখাটো একটা ইনজুরি ছিল। ও কয়েক মাস ধরে খেলেনি। তবে আমি মনে করি, এটা সমস্যা নয়। ইকার অনুশীলন করছে এবং বেশ ভালো অবস্থায় আছে।’বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মিডফিল্ডে তিন নিয়মিত খেলোয়াড় জাভি, জাভি আলোনসো ও সার্জিও বুসকেটসের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। তবে দেল বস্ক জানিয়েছেন, খেলোয়াড়দের আগ্রহের ওপর আস্থা রেখেই তাঁদের দলে রাখা হয়েছে। স্পেন কোচ বলেন, ‘সবাই দলে থাকতে চায়। কেউ বলেনি, আমি ক্লান্ত। এত বড় একটা প্রতিযোগিতায় অংশ নিতে সবাই আগ্রহী। আমরা এমন খেলোয়াড়দের চেয়েছি, যারা দলের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিশীল।’২৬ সদস্যের স্পেন দল—গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস, ভিক্টর ভালদেস ও পেপে রেইনা।ডিফেন্ডার: আলভারো আরবেলোয়া, সার্জিও র্যামোস, জেরার্ড পিকে, সিজার অ্যাজপিলিকেউটা, জর্ডি আলবা, ইনাসিও মনরিয়েল, রাউল আলবিওল, জাভি গার্সিয়া। মিডফিল্ডার: জাভি মার্টিনেজ, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, শান্তি ক্যাজোরলা, জাভি আলোনসো ও বেনেট।ফরোয়ার্ড: সেস ফ্যাব্রিগাস, ডেভিড ভিয়া, ডেভিড সিলভা, রবার্তো সালদাদো, পেদ্রো, হুয়ান মাতা, জেসাস নাভাস ও ফার্নান্দো তোরেস।