ক্যাসিয়াসের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবিজারেতা
জুবিজারেতা

ক্লাবের হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন, রিয়াল মাদ্রিদের সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক তিনি। আরও অনেক রেকর্ডেরই হাতছানি আছে ইকার ক্যাসিয়াসের সামনে। কিন্তু রিয়ালের নতুন কোচ আনচেলত্তি এবার স্প্যানিশ লিগের প্রথম ম্যাচে না খেলিয়ে একটু হলেও তাঁকে একটা রেকর্ড থেকে বঞ্চিত করার আশঙ্কা জাগিয়েছেন! লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলা সেরা ১০ খেলোয়াড়ের তালিকায় ঢুকতে আর চারটি ম্যাচ প্রয়োজন ক্যাসিয়াসের। স্প্যানিশ গোলরক্ষকের চেয়ে ৩টি ম্যাচ বেশি খেলেছেন স্পোর্টিং গিজনের হোয়াকিন আলোনসো (৪৭৯)। সবার ধরাছোঁয়ার বাইরে থাকা আনদোনি জুবিজারেতাও (৬২২) ক্যাসিয়াসের মতোই একজন গোলরক্ষক। দুইয়ে রিয়াল কিংবদন্তি রাউল (৫৫০), তিনে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইউসেবিও সাকরিস্তান (৫৪৩)।