ক্যাসিয়াস আছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ডি গেয়ার কাছে স্পেন দলের এক নম্বর জার্সিটা হারিয়েছেন অনেক দিন হলো। নতুন কোচ হুলেন লোপেতেগি আসার পর দ্বিতীয় পছন্দের গোলকিপারও নন ইকার ক্যাসিয়াস। ডাকই পাননি বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচের দলে। প্রশ্নও উঠে গেছে, ক্যাসিয়াস কি তবে স্পেন দল থেকে অবসর নিচ্ছেন? ৩৫ বছর বয়সী পোর্তো গোলকিপার অবশ্য দলে ফেরার চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞাই যেন করছেন। ফেসবুক লাইভে ক্যাসিয়াস বলেছেন, ‘জাতীয় দল থেকে আমি অবসর নিইনি। কখনো বলিওনি আমি চলে যাচ্ছি। লোপেতেগি অন্য খেলোয়াড়দের বেছে নিয়েছেন, আমার সেই সিদ্ধান্তের প্রতি যথেষ্ট সম্মানও আছে।’ ফোরফোরটু।