ক্যাসিয়াসের অপেক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকার ক্যাসিয়াস চোট কাটিয়ে দলে ফিরলেও প্রথম একাদশে এখনো জায়গা পাননি। গুঞ্জন ছিল, মরিনহোর সঙ্গে মতানৈক্যই তাঁকে দর্শক বানিয়ে রেখেছে। ক্যাসিয়াস নিজেও স্বীকার করেছেন কোচের সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক ‘স্বাভাবিক’ নয়। তবে এখনই হাল ছেড়ে দিতে রাজি নন ‘সন্তু’ ক্যাসিয়াস। ‘আমি এক মুহূর্তের জন্যও হাল ছেড়ে দিচ্ছি না। এটা ডিয়েগো লোপেজের জন্যও ভালো। সে আসলেই ভালো করেছে কয়েকটা ম্যাচে’—এই মুহূর্তে মরিনহোর প্রথম পছন্দ লোপেজের প্রশংসাই করেছেন ক্যাসিয়াস। এটাও বলেছেন, মাঠে নামার জন্য তিনি প্রস্তুত, ‘আমি খেলার জন্য তৈরি, কোচ যখনই চাইবেন আমাকে পাবেন। আমাকে এখন সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’ ওয়েবসাইট।