ক্যাসিয়াসের ইউরো-ভাবনা
আর সবার মতো ইকার ক্যাসিয়াসও মানছেন, এবারের ইউরোতে স্পেন ফেবারিট। তবে এটা মেনে নিয়েও রিয়াল মাদ্রিদ অধিনায়ক বলছেন, ২০০৮ ইউরো জয়ের চেয়েও এবার শিরোপা ধরে রাখাটা তাঁদের জন্য কঠিন হবে। কারণ, স্পেনের এই দলটি এখন সবারই জানা। অন্য দলগুলোকে চমকে দেওয়ার মতো উপাদান আর নেই এই দলে।২০০৮ ইউরোতেও স্পেন বিশ্বের অন্যতম শক্তিশালী দলের তকমা লাগিয়েই গিয়েছিল। তবে স্পেন দীর্ঘদিন বড় কোনো শিরোপা জিততে না পারায় সন্দিহান ছিলেন ফুটবলবোদ্ধারাও। কিন্তু সুইজারল্যান্ড-অস্ট্রিয়ায় ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপও জিতেছে। স্পেন তাই পরিষ্কার ফেবারিট হিসেবেই যাচ্ছে পোল্যান্ড-ইউক্রেনে। ওয়েবসাইট।ক্যাসিয়াসের ভয়টা সেখানেই, ‘এখন সমস্যা হলো, আমরা একই পথে ইউরোতে যাচ্ছি না, চার বছর আগে যেমন গিয়েছিলাম। আমরা তখন এতটা আলোচিত ছিলাম না। কিন্তু আমরা মানুষকে চমকে দিতে পেরেছিলাম এবং টুর্নামেন্ট জিতে ফিরেছিলাম। কিন্তু এখন ফুটবলের প্রত্যেকেই স্পেন সম্পর্কে জানে।’