প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুসময় যেন ফুরোচ্ছেই না ইকার ক্যাসিয়াসের। একেকটা প্রাপ্তি আর কীর্তিতে সমৃদ্ধ হয়ে উঠছে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ গোলরক্ষকের ক্যারিয়ার। বিশ্বকাপ জিতলেন, হলেন বিশ্বকাপের সেরা গোলরক্ষক। এবার নতুন কীর্তি গড়লেন চ্যাম্পিয়নস লিগে। শততম ম্যাচ খেলা ১৯ জনের তালিকায় আগেই ঢুকেছেন। পরশু ১০৪তম ম্যাচ খেলে একটা রেকর্ড নিজের করে নিলেন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক এখন তিনিই। ক্যাসিয়াস ছাড়িয়ে গেছেন বায়ার্ন মিউনিখের হয়ে ১০৩ ম্যাচ খেলা অলিভার কানকে। অবশ্য সব পজিশন মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড থেকে এখনো অনেক দূরে ক্যাসিয়াস। সেটি এসি মিলানের সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনির (১৩৯)।