ক্যাসিয়াসের পাশে মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে থাকতে তিনিই তাঁকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। এই দুঃসময়ে ইকার ক্যাসিয়াস এখন সেই মরিনহোরই সমর্থন পাচ্ছেন। হল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরই স্পেনের এই গোলরক্ষককে নিয়ে ‘গেল গেল’ রব উঠেছে। চিলির বিপক্ষে কাল রাতে গোলদুর্গ সামলেছেন কি না তা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আপনি। কিন্তু রিয়ালের সাবেক কোচ বলছেন, ‘আমি ইকারকে বেঞ্চে বসিয়ে রাখতে রাজি নই। গোলরক্ষকের জায়গাটা নির্দিষ্ট কারও জন্য এবং আমি এটা বদলানোর পক্ষে নই। কারণ এটা একটা খারাপ রেওয়াজ।’
গোলরক্ষককে বদলানোর একটা ব্যাখ্যা আছে চেলসির বর্তমান পর্তুগিজ কোচের কাছে, ‘আমি শুধু একটা কারণেই বদলাতে পারি গোলরক্ষককে, সেটা হলো তার ফর্ম। যদি তাঁর আত্মবিশ্বাস, সামর্থ্য এসব ভালো না থাকে তাহলে বদলানোই ভালো।’ কিন্তু মরিনহো মনে করেন ক্যাসিয়াসের ফর্ম এখন খারাপ নয়, ‘স্পেনে সে চমৎকার খেলছে, সে এমন একজন গোলরক্ষক যে চায় কোচ তার ওপর আস্থা রাখুক। তা ছাড়া আমি মনে করি মাত্র একটা বাজে ম্যাচের কারণেই একজন গোলরক্ষক বদলানো ঠিক নয়।’ ওয়েবসাইট।