ক্যাসিয়াসের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই ম্যাচে দুটি বিশ্ব রেকর্ড করে ফেললেন ইকার ক্যাসিয়াস। প্রস্তুতি ম্যাচে সার্বিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রেকর্ড দুটি করেছেন স্পেনের অধিনায়ক। সার্বিয়ার বিপক্ষে কোনো গোল না খেয়ে করেছেন প্রথমটি। এই নিয়ে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচে স্পেনের গোলপোস্টে অপরাজিত থাকলেন ক্যাসিয়াস। এই গোলরক্ষক পেছনে ফেলেছেন হল্যান্ডের এডউইন ফন ডার সারকে (৭২)। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচটিতে বদলি হিসেবে নেমেই করেছেন দ্বিতীয় রেকর্ডটি। ১৩০তম ম্যাচে ৯৫তম জয় পেয়েছেন, পেছনে ফেলেছেন ফ্রান্সের লিলিয়াম থুরাম ও মিসরের আহমেদ হাসানের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড।