প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজে বাজে সময়ে আউট হয়েছেন, দল হেরেছে দৃষ্টিকটুভাবে, পরশুর ম্যাচটা হয়তো ভুলেই যেতে চাইবেন গ্রায়েম স্মিথ। আবার ভুলে যাওয়াও মুশকিল হবে, জোহানেসবার্গে টস করার সময়ই যে গড়ে ফেলেছেন একটা গৌরবের রেকর্ড! হানসি ক্রনিয়ের ১৩৮ ম্যাচ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব এখন স্মিথেরই। ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্বের রেকর্ডে অবশ্য তিনি সাত নম্বরে, ২২১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে শীর্ষে রিকি পন্টিং। গত বছরই স্টিভেন ফ্লেমিংয়ের (২১৮) কাছ থেকে রেকর্ডটি কেড়ে নিয়েছেন পন্টিং। ফ্লেমিংয়ের আগে রেকর্ডটি দীর্ঘদিন ছিল অর্জুনা রানাতুঙ্গার (১৯৩)। সাফল্যের বিচারে অবশ্য পন্টিং (৭৬.৬৬%) দুইয়ে, জিতেছেন ২২১ ম্যাচের ১৬০টি। শীর্ষে ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৬৪টিতেই জয় পাওয়া ক্লাইভ লয়েড (৭৭.৭১)। তিনে হানসি ক্রনিয়ে, যাঁর সাফল্যের হার ৭৩.৭০।