ক্রাইস্টচার্চে বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থেমে থেমে বৃষ্টি ক্রাইস্টচার্চে পাকিস্তান–নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন খেলা দূরে থাক, টসই হতে দেয়নি। দুই দফা মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। আজ আধঘণ্টা আগে, বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়ার কথা দ্বিতীয় দিনের খেলা। স্থানীয় আবহাওয়া বিভাগের খবর, দ্বিতীয় দিন থেকেই আবহাওয়া ভালো থাকবে। রয়টার্স, ক্রিকইনফো।