ক্রাল যুগ যুগ জিয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটার
টুইটার

টিম ক্রাল নিজে কি এত কিছু ভাবতে পেরেছিলেন? কোস্টারিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রায় পুরোটা সময়ই ছিলেন ডাগ-আউটে বসা। মাঠে কোচ লুই ফন গালের প্রথম পছন্দ হিসেবে ছিলেন ইয়াসপার সিলেসেন। টাইব্রেকারে কোচ তাঁর ওপর আস্থা রাখতে তিনিই কিনা ম্যাচের নায়ক। দুটি পেনাল্টি ঠেকিয়ে তিনি হল্যান্ডকে নিয়ে গেলেন শেষ চারে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও তিনি যেন কাল উড়ে এসেই জুড়ে বসলেন। টুইটারে হল্যান্ড-কোস্টারিকা ম্যাচে সবচেয়ে আলোচিত খেলোয়াড় তিনিই। দ্বিতীয় পেনাল্টিটি ঠেকিয়ে হল্যান্ডকে সেমিফাইনালে তোলার সঙ্গে সঙ্গেই টুইটারে তাঁকে নিয়ে টুইট হয়েছে মোট ২ লাখ ৫৭ হাজার ৮৬০টি। বিশ্বকাপ এভাবেই কখনো কখনো কাউকে বীরের মর্যাদা দিয়ে দেয়!