ক্রিকইনফো অ্যাওয়ার্ডে মুমিনুল-রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন উইকেটে গিয়েছিলেন, ৪৬৯ রানের জবাব দিতে নেমে দল তখন ২ উইকেটে ৮। কিন্তু চাপ নেননি বরং চট্টগ্রামের মন্থর উইকেটেও ছোটালেন স্ট্রোকের ফুলঝুরি। গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হকের ১৮১ রানের অসাধারণ সেই ইনিংসটি জায়গা পেয়েছে ‘ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ড’ ২০১৩-এর সংক্ষিপ্ত তালিকায়। ওই সিরিজেই প্রথম ওয়ানডেতে পুরোনো বলে রুবেল হোসেনের বিধ্বংসী এক স্পেল মুহূর্তেই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের মোড়। হ্যাটট্রিকসহ রুবেলের সেই ২৬ রানে ৬ উইকেট জায়গা পেয়েছে সেরা ওয়ানডে বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায়। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই ওয়েবসাইট ২০০৭ সাল থেকে পুরস্কৃত করে আসছে সেরা পারফরম্যান্সকে। এবার জুরিবোর্ডে ইয়ান চ্যাপেল, মার্টিন ক্রো, রাহুল দ্রাবিড়, মার্ক বুচার, ইয়ান বিশপ, ড্যারিল কালিনান, সঞ্জয় মাঞ্জরেকার, রমিজ রাজা, মার্ক নিকোলাসদের সঙ্গে ওয়েবসাইটটির সিনিয়র সংবাদকর্মী মিলিয়ে ছিলেন মোট ২২ জন। ওয়েবসাইট।