ক্রিকেট আর রাজনীতি এক নয়: মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া দলের কি শ্রীলঙ্কা সফরে যাওয়া উচিত? অনলাইনে পাঠকদের প্রতি প্রশ্নটা ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান সংবাদপত্র ‘দ্য এজ’। তিন হাজার ৫২৭ জন উত্তরদাতার ৮১ শতাংশের মত—‘না’।অনলাইন জনমত জরিপটি থেকে স্পষ্ট, বেশির ভাগ অস্ট্রেলিয়ান বিশ্বাস করেন, শ্রীলঙ্কা এখনো ক্রিকেটারদের জন্য নিরাপদ জায়গা নয়। চ্যানেল ফোরের একটি প্রামাণ্যচিত্রেও দেখা গেছে, অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কা সফরের বিপক্ষে মত দিয়েছেন।আগামী মাসের শুরুতে অস্ট্রেলিয়াকে নিয়ে সিরিজ আয়োজনের কথা রয়েছে শ্রীলঙ্কার। সফরটি যখন সমাগত, তখন এ নিয়ে ‘নেতিবাচক’ কথাবার্তা ওঠায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।‘ক্রিকেট আর রাজনীতি এক নয়। অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ের মতো দেশগুলো সফর করতে না চায়, যদি ওরা নির্দিষ্ট কয়েকটি দেশেই কেবল খেলতে চায়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের মৃত্যু ঘটবে। আর এ জায়গাটা দখল করবে আইপিএল।’ বলেছেন ৩৯ বছর বয়সী মুরালি। ওয়েবসাইট।