ক্রিকেট একাডেমি করছেন টমি মিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে একটা ক্রিকেট একাডেমি করছেন টমি মিয়া। ‘রন্ধনশিল্পী’ হিসেবেই তাঁর পরিচিতি। ক্রিকেটের প্রতি ছোটবেলা থেকে জন্মানো প্রেমকে এবার পরিণতি দিতে যাচ্ছেন। আগামীকাল শুরু করছেন একাডেমি ভবন নির্মাণের কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাল কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। এখানে তাঁর পরিকল্পনাটা তুলে ধরেন। ‘টমি মিয়ার ক্রিকেট একাডেমি’ নাম দেওয়া হয়েছে । অন্যান্য সুযোগ-সুবিধার সঙ্গে থাকবে সুইমিংপুল, হেলথ ক্লাব, জিম, হোটেল, স্পোর্টস শপ হোটেল। বিদেশি কোচ আনা হবে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট ল-র সঙ্গেও কথা বলেছেন বলে জানালেন টমি মিয়া।টমি মিয়া জানিয়েছেন, তাঁর হাতে স্পনসর আছে। তবে আপাতত নিজস্ব অর্থায়নেই কাজ শুরু করছেন।